বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো বছরের সব গ্লানি ভুলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি—এই কামনাই করি।” তিনি আরও বলেন, নববর্ষ হোক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক নতুন প্রেরণা।
নববর্ষের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি তার নির্বাচনী এলাকা ১৩ নং যোয়াগ ইউনিয়নের রিকশাচালক, সিএনজি চালক, দিনমজুরসহ গরীব, দুঃখী ও অসহায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিয়েছেন। এবং তাদের জন্য টি-শার্ট বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন, যা এলাকায় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মোঃ হাজী সফিউল্লাহ আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে সুযোগ দিলে ১৩নং জোয়াগ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। তিনি সুশাসন, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও তিনি প্রতিশ্রুতি দেন, ইউনিয়নের গরীব, দুঃখী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বদা কাজ করবেন এবং তাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।
পরিশেষে, তিনি পুনরায় ১৩নং জোয়াগ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন