দৈনিক তরুন আলো

‎মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়মের দায়ে খুলনা বিভাগে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকার বেশি জরিমানা

‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৫ নভেম্বর বুধবার ভোক্তা অধিকারের ০৮ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার মোল্লাবাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে মি. কাটস কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় 

‎

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী রোড এলাকায় অভিযান চালিয়ে হেয়ার জেন্টস পার্লার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষন ও ব্যবহার করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অ.দা.) ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে সদর ও ফকিরহাট উপজেলার বারাকপুর, টাউন নোয়াপাড়া ও কাটাখালি মোড় এলাকায় অভিযান চালিয়ে নিউ হৃদয় বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং ঢাকা বেকারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর   উপজেলার নসিমন মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স হালিম ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স রফিক কসমেটিকস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে ঝিকরগাছা   উপজেলার ঝিকরগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সত্তার বিশ্বাস অয়েল মিল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা এবং ছালাম স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।  

‎

‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার হাতিকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সৌদি ফুডস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার গোপাল বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স সরকার বেকারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।  

‎

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর   উপজেলার নাকসী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসা জেরিন বেকারি এন্ড কনফেকশনারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎অভিযানে টি ১১ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়মের দায়ে খুলনা বিভাগে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকার বেশি জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864