দৈনিক তরুন আলো

‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864