দৈনিক তরুন আলো

গলাচিপায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গলাচিপায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

গলাচিপায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

দক্ষিণ চরবিশ্বাসে প্রতিপক্ষের বিরুদ্ধে ৮২ বছর বয়সী বৃদ্ধের অভিযোগ

এম এ উজ্জ্বল গলাচিপা (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকায় জমি দখলের চেষ্টা, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ৮২ বছর বয়সী হাজী আঃ মান্নান হাওলাদার। প্রতিকার ও ভবিষ্যৎ নিরাপত্তার দাবিতে তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী হাজী আঃ মান্নান হাওলাদার দক্ষিণ চরবিশ্বাস এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বাড়ির সামনে এসে রাস্তার ওপর দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।অভিযোগে অভিযুক্ত ১। মো: জসিম আকন (৩৭), পিতা মো: আইজ উদ্দিন আকন, ২। মো: এচহাক আকন (৪৫), পিতা আয়নালী আকন, ৩। মো: অসিম আকন (৩৫), পিতা আইজ উদ্দিন আকন, ৪। মো: জয়নাল আকন (৩৩), পিতা আইজ উদ্দিন আকন, সর্ব সাং দক্ষিন চর বিশ্বাস, ইউপি- চর বিশ্বাস, থানা গলাচিপা, জেলা পটুয়াখালীদেরহাজী আঃ মান্নান হাওলাদারের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।এ ঘটনায় গত ২ নভেম্বর ২০২৫ তারিখে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। জিডি নম্বর ৬৯।অভিযোগকারী প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বার্তা প্রেরক 

মোঃ উজ্জল 

পটুয়াখালী গলাচিপা প্রতিনিধি 

মোবাইলঃ ০১৭২০৫১৯৬৪৫

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গলাচিপায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864