ডামুড্যায় মাদকবিরোধী ক্যা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিভিন্ন দপ্তর পরিদর্শন এবং মাদকবিরোধী সমাবেশ, ক্যাম্পেইন ও শপথপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি ডামুড্যা উপজেলা সফর করেন। সফরকালে তিনি ডামুড্যা থানা, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ডামুড্যা পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সেবার মানোন্নয়ন ও নির্বিঘ্ন জনসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরে ডামুড্যা বাজারে আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। “পদ্মার হাওয়ায় শপথ করি, মাদকমুক্ত শরীয়তপুর গড়ি” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন।
পরবর্তীতে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মাদকবিরোধী শপথপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বার্তাসংবলিত ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসকের এ সফরকালে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), ডামুড্যা থানার অফিসার ইনচার্জ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু আলম (রাকিব)
০১৭২৫৪২১৫৭৪

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন