দৈনিক তরুন আলো

কাজের মানে আপস নয়, ‘জিরো টলারেন্স’ ঘোষণা হুইপ অপুর

কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। তিনি এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন/পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু বলেন, সরকারের দৃঢ় অঙ্গীকার হচ্ছে প্রতিটি উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের আপস বা সমঝোতা করা যাবে না।

তিনি আরও জানান, শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ইতোমধ্যে ছয়টি সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় জয়ন্তী নদীর ওপর একাধিক বড় সেতু নির্মাণ এবং দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হুইপ বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কৃষিখাতে সহায়তা, সীমান্ত এলাকার মানুষের জন্য ভাতা এবং কৃষকদের বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে খুব কমই দেখা যায় কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতায় এসে এত দ্রুত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যান। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কাজের মিল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিয়া সাহাবুদ্দিন বাচ্চু এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু আলম (রাকিব)

০১৩০৩৩২২২০৬

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কাজের মানে আপস নয়, ‘জিরো টলারেন্স’ ঘোষণা হুইপ অপুর

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো