দৈনিক তরুন আলো

ক্ষমতার রাজনীতিতে স্বস্তি কোথায়?



ক্ষমতার রাজনীতিতে স্বস্তি কোথায়?

রাজনীতির মাঠ উত্তপ্ত। বর্তমান সরকারের দুঃশাসন বিরোধী সংগ্রাম চলছে। এই সংগ্রাম নানা মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনে আগামী নির্বাচন কেমন হবে, কোন সরকারের অধীনে হবে এই প্রশ্নই সাধারণ মানুষের সামনে প্রধান হয়ে আসছে। সরকারের মেয়াদও শেষ হয়ে আসছে।

গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলে মেয়াদের আগে সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, এর আগে অক্টোবরের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। ঘুরে ফিরে এই প্রশ্নই সামনে আসছে যে, বর্তমান আওয়ামী সরকারকে ক্ষমতায় রেখে, বর্তমান জাতীয় সংসদ অর্থাৎ সব সংসদ সদস্যদের পদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে, ঐ নির্বাচনে জনমতের প্রতিফলনের সুযোগ হবে কি?

সাধারণভাবে এই প্রশ্নের উত্তর সবাই জানে যে, দলীয় সরকারকে ক্ষমতায় রেখে প্রকৃতভাবে জনমতের প্রতিফলন হয় এমন নির্বাচন অন্তত এখন আমাদের দেশে সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারবে না। নানা ধরনের কারসাজি হতে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ক্ষমতার রাজনীতিতে স্বস্তি কোথায়?

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজনীতির মাঠ উত্তপ্ত। বর্তমান সরকারের দুঃশাসন বিরোধী সংগ্রাম চলছে। এই সংগ্রাম নানা মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনে আগামী নির্বাচন কেমন হবে, কোন সরকারের অধীনে হবে এই প্রশ্নই সাধারণ মানুষের সামনে প্রধান হয়ে আসছে। সরকারের মেয়াদও শেষ হয়ে আসছে।

গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলে মেয়াদের আগে সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, এর আগে অক্টোবরের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। ঘুরে ফিরে এই প্রশ্নই সামনে আসছে যে, বর্তমান আওয়ামী সরকারকে ক্ষমতায় রেখে, বর্তমান জাতীয় সংসদ অর্থাৎ সব সংসদ সদস্যদের পদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে, ঐ নির্বাচনে জনমতের প্রতিফলনের সুযোগ হবে কি?

সাধারণভাবে এই প্রশ্নের উত্তর সবাই জানে যে, দলীয় সরকারকে ক্ষমতায় রেখে প্রকৃতভাবে জনমতের প্রতিফলন হয় এমন নির্বাচন অন্তত এখন আমাদের দেশে সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারবে না। নানা ধরনের কারসাজি হতে থাকবে।


দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864