দৈনিক তরুন আলো

‎৪৯ বিজিবির দুই কর্মকর্তার ছবি এআই দিয়ে তৈরি করে অপপ্রচার

‎যশোরের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার আক্কাস হোসেন ও ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাজেদুল ইসলাম খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ‘সাইফ খান’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

‎

‎সোমবার (২৩ নভেম্বর) সকালে ওই ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করা হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দুই বিজিবি কর্মকর্তার ছবি তৈরি ও বিকৃতভাবে উপস্থাপন করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

‎

‎এ ঘটনায় ৪৯ বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে সাধারণ মানুষও এ ধরনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়েছেন।

‎

‎৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল ইসলাম খান জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে দুই কর্মকর্তার ছবি তৈরি করে তাঁদের সম্মানহানি ও বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎

‎স্থানীয়দের মতে, মাজেদুল ইসলাম খান যশোরে দায়িত্ব গ্রহণের পর থেকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা বেড়েছে। নিয়মিত অভিযান ও নজরদারির ফলে সীমান্ত এলাকায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমেছে বলে তাঁদের দাবি।

‎

‎সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। ব্যক্তিগত আক্রোশ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎৪৯ বিজিবির দুই কর্মকর্তার ছবি এআই দিয়ে তৈরি করে অপপ্রচার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864