দৈনিক তরুন আলো

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আমরা যেমন আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, তেমনি আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দেখতে পাই। দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিষয়ে কোনো কিছু শুনলে আগে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে আপনারা যা লিখবেন, আমি তা সাদরে গ্রহণ করব। আমি মনে করি, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।’

মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম. আর. মুর্তজা, এস এম রাসেল, মঞ্জুর হোসেন, ফরিদ উদ্দিন মুপ্তি, মো. মহসিন তালুকদার ও শরিফ মো. ফায়েজুল কবির, সাংবাদিক কাজল খান, বেলাল রিজভী, সুজন হোসেন রিফাত, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. হাবিবুর রহমান সুমন, তাজুল মাতুব্বর, মো. জসিম গৌড়া, আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864