দৈনিক তরুন আলো

পিতার স্মৃতিবিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷৷

 কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে এই প্রকল্পের সূচনা করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের নেতৃবৃন্দ।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যে স্থানে দাঁড়িয়ে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই একই স্থান থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। ইতিহাস অনুযায়ী, ১৯৭৯ সালের নভেম্বর মাসে স্থানীয় মানুষের কৃষিকাজ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে একটি খেজুর গাছ রোপণ করেছিলেন, যা প্রায় ৪৮ বছর ধরে স্মৃতি বহন করছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দিনব্যাপী ১২ ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী মোট ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাতলী খালের কর্মসূচি শেষে তিনি স্থানীয়দের উদ্দেশে পথসভায় বক্তব্য দেন। এরপর তার সফরসূচিতে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ এবং জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত। এছাড়া তিনি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকেলে চকরিয়ায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পিতার স্মৃতিবিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷৷

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

 কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে এই প্রকল্পের সূচনা করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের নেতৃবৃন্দ।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যে স্থানে দাঁড়িয়ে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই একই স্থান থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। ইতিহাস অনুযায়ী, ১৯৭৯ সালের নভেম্বর মাসে স্থানীয় মানুষের কৃষিকাজ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে একটি খেজুর গাছ রোপণ করেছিলেন, যা প্রায় ৪৮ বছর ধরে স্মৃতি বহন করছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দিনব্যাপী ১২ ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী মোট ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাতলী খালের কর্মসূচি শেষে তিনি স্থানীয়দের উদ্দেশে পথসভায় বক্তব্য দেন। এরপর তার সফরসূচিতে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ এবং জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত। এছাড়া তিনি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকেলে চকরিয়ায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864