দৈনিক তরুন আলো

হুইপ অপুর হাত ধরে ডামুড্যায় শুরু হলো ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যা উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনের পর ডামুড্যা পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “গাছ আমাদের জীবন ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 

একটি গাছ শুধু পরিবেশই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও নিশ্চিত করে।”

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা, আর সেই লক্ষ্য অর্জনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হুইপ অপু জানান, ডামুড্যা উপজেলায় এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পৌরসভা এলাকায় এক হাজার এবং প্রতিটি ইউনিয়নে ২০০টি করে চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শনিবার, ০১ আগস্ট ২০২৬

হুইপ অপুর হাত ধরে ডামুড্যায় শুরু হলো ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864