বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের ষাট তলাতে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়।
খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩০ জন খামারিকে প্রশিক্ষণ দেয়া হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ হাসান আলী, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজনাল সেলস ম্যানেজার, ডাঃমোঃঅলিদ হোসেন,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির,AISP সাইফুল ইসলাম, বেতাগী।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা,সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল খামারি এতে খুবই খুশি হন এবং ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন