টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন-এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, সদস্য আনোয়ার হোসেন, কামরুল ইসলাম এবং এসকে জাফর।
এ সময় সভাপতি নুরুল হোসাইন বলেন, “টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সদস্যকে আন্তরিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন