রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সরকারি বিধিমালা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। অভিভাবক সদস্যদের সঙ্গে আলোচনা ও কোনো ধরনের নোটিশ প্রদান ছাড়াই গোপনে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক সদস্যদের অবহিত না করে এবং কোনো সভা বা নোটিশ ছাড়াই ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেছেন। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীদের দাবি, সরকারি বিধিমালা অনুযায়ী অভিভাবক সদস্যদের নিয়ে আলোচনা, নির্ধারিত প্রক্রিয়ায় নোটিশ প্রদান এবং স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। ফলে অনেক অভিভাবক ম্যানেজিং কমিটির বিভিন্ন পদে প্রার্থী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
অভিভাবক মুক্তা অভিযোগ করে বলেন, "নিজেদের পছন্দের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সুষ্ঠুভাবে কমিটি গঠন করা হোক।
এ বিষয়ে গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আনজুমান রিতা বলেন, "বিধি মেনেই ম্যানেজিং কমিটি নগঠন করা হয়েছে। কমিটি গঠনে কোনো ধরনের অনিয়ম করা হয়নি।
এদিকে অভিযোগকারী অভিভাবকরা কমিটি গঠনের প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন