নতুন নির্বাচন এড়ানোর আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্টের
নতুন নির্বাচন এড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বুধবার এ আহ্বান জানান তিনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোট সরকার গঠনের পথ খুঁজছেন। এ পরিস্থিতিতে আরব দলগুলো সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট সামান্য এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।
ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোটবদ্ধ। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান আইজেনকোট একটি বিস্তৃত বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। দুজনই পরবর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কারও অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রাথমিক হিসাবে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে।
চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে। তবে ইসরাইলের আরব দলগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি স্পষ্ট। দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএফপি জানায়, সরকার গঠনের জন্য কোন নেতাকে মনোনীত করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট হারজগের ওপর। তিনি বলেন, ‘মঙ্গলবারের নির্বাচনের পর বিশেষ করে নতুন নির্বাচন এড়াতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।’ তিনি রাজনৈতিক দলগুলোকে ‘উন্মুক্ত মনোভাব’ নিয়ে আলোচনা করার আহ্বান জানান।
বামপন্থী আরব-অধ্যুষিত জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেন, ইসরায়েলের জনগণ নতুন নেতৃত্বের পক্ষে ভোট দিয়েছেন। নেতানিয়াহু সরকারের বিকল্প দিতে চাইলে সংশ্লিষ্ট দলগুলোকে আরব দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
তিনি বলেন, ‘এখন হয় বর্ণবাদের ধারাবাহিকতা, বর্জনের ধারাবাহিকতা ও আধিপত্যবাদ চলবে, নয়তো ইহুদি-আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হবে।’
ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব। এ জনগোষ্ঠীর সদস্যরা মূলত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। নেতানিয়াহু সরকারের ইহুদি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে নীতির কারণে আরব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বেড়েছে।
আইজেনকোট অবশ্য আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা দেখিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহু বারবার বিরোধীদের আক্রমণ করে বলেছেন, তাদের সরকার গঠিত হলে আরবরা ক্ষমতায় আসবে। তার প্রচারণার স্লোগান ছিল, ‘হয় ডানপন্থীরা, নয়তো ফিলিস্তিন।’
আইজেনকোটের শিবিরের অংশ ইসরায়েলের প্রধান বামপন্থী দলের নেতা ইয়াইর গোলান প্রথমবারের মতো আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘ইহুদি ও আরবদের ভোটের মধ্যে নেতানিয়াহুর বর্ণবাদী বিভাজন আমরা আর মেনে নিতে পারি না।’
তবে আইজেনকোটের জোটে এমন ডানপন্থী নেতারাও রয়েছেন, যারা নেতানিয়াহুর অনেক কঠোর নিরাপত্তানীতির সঙ্গে একমত এবং আরব আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করার বিরোধিতা করেন।
জোটে সরাসরি যোগ না দিয়েও আরব আইনপ্রণেতারা পার্লামেন্টের বিভিন্ন ভোটে প্রয়োজন অনুযায়ী আইজেনকোটকে সমর্থন দিতে পারেন। এতে তিনি সংখ্যালঘু সরকার পরিচালনার সুযোগ পেতে পারেন। তবে এমন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে বলে পর্যবেক্ষকদের অনেকে মনে করেন না।
কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য কয়েক সপ্তাহ ধরে জোটের সমীকরণ মেলানোর চেষ্টা চলতে পারে। আলোচনা ব্যর্থ হলে নতুন নির্বাচনও হতে পারে।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী গিডিয়ন রাহাত বলেন, ‘হয়তো এই নির্বাচনে আরব দলগুলো ছাড়া সবাই হেরেছে। কিন্তু আরব দলগুলো তাদের বড় সাফল্য কাজে লাগাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।’
রাজনৈতিক অচলাবস্থা আপাতত নেতানিয়াহুর জন্য সুবিধাজনক হতে পারে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন