নিজস্ব প্রতিবেদক, যশোর:
হাসপাতালে মশারি ছাড়াই ডেঙ্গু রোগী, ঝুঁকিতে অন্য রোগীরা
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কোনো রোগী মশারি ব্যবহার করছেন না। এতে হাসপাতালটিতে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি বাড়ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জায়গার সংকটে এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের সম্পূর্ণ আলাদা করে রাখা যাচ্ছে না। নিয়মিত ওয়ার্ডের একটি কোনায় ২০ শয্যা নিয়ে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। এই ওয়ার্ডে মঙ্গলবার ২৭ জন রোগী ভর্তি ছিলেন। গত মাসে একসময় রোগীর সংখ্যা ৪৫ জনে পৌঁছেছিল। এখন কিছুটা কমলেও প্রতিদিন ২৫ থেকে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান কবীর ঝুঁকির কথা স্বীকার করে বলেন, শয্যার সংখ্যা অনুযায়ী মশারি সরবরাহ করা হয়। শয্যার বাইরে মেঝেতে থাকা অতিরিক্ত রোগীদের জন্য মশারি বরাদ্দ নেই। যাদের মশারি দেওয়া হয়, তারাও মশারি টাঙান না। বললেও তারা শোনেন না।
আহসান কবীর আরও বলেন, আড়াইশ’ শয্যার এ হাসপাতালটিতে করোনারী কেয়ার ইউনিটের শয্যাসহ প্রকৃতপক্ষে শয্যা ২৭৪টি। কিন্তু প্রতিদিন আটশ’রও বেশি রোগী ভর্তি থাকেন এখানে। মঙ্গলবার ভর্তি ছিলেন ৮২২ জন। শয্যা, মেঝে, সিঁড়ি, এমনকি র্যাম্পেও রোগীরা অবস্থান করছেন। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ রোগীদের আলাদা রাখা সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগীরা মশারির ভেতরে না থাকলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন