পরীক্ষার ফির নামে টাকা আদায়ের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ‘মিলাদের টাকা’
শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে প্রধান শিক্ষকের দাবি, পরীক্ষার ফি হিসেবে নয়, বিদ্যালয়ের মিলাদের আয়োজনের জন্য এ টাকা নেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের কাছ থেকে পরীক্ষার ফির কথা বলেই টাকা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ ডিসেম্বর থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের নির্দেশে সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এর আগেও পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি না নেওয়ার ব্যবস্থা থাকলেও এবারও পরীক্ষার ফির কথা বলে টাকা আদায় করা হয়। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের জন্য আরও ২০০ টাকা করে নেওয়া হয়েছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ৩৯৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ৪৫ জন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১২৬ জন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ২২২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আদর ও আব্দুল মাজেদ বলে, প্রধান শিক্ষক ও আমাদের ক্লাস টিচার গেলমানুল স্যার পরীক্ষার ফির কথা বলে ৬০ টাকা করে নিয়েছেন। আজ স্যারেরা এসে বলেছেন, টাকা পরীক্ষার ফির জন্য নয়, মিলাদের জন্য নেওয়া হয়েছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মারিয়া, অদ্রিজা কর্মকার তুলি ও মিতু বলে, আমাদের ক্লাস টিচার শাহজাহান স্যার বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা এবং বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা করে নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য কোনো ফি নেওয়ার কথা নয়। তারপরও পরীক্ষার ফির কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান বলেন, প্রধান শিক্ষক আমাদের জানিয়েছেন, সরকার থেকে পরীক্ষা পরিচালনার জন্য কোনো বরাদ্দ না থাকায় আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে হবে। তাই নিয়েছি, আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৬০ টাকার মধ্যেই স্কাউট কার্যক্রমের জন্য ১০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ২০০ টাকা বিদায় অনুষ্ঠানের আয়োজনের জন্য নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন বলেন, আমরা পরীক্ষার ফি হিসেবে টাকা নেইনি, নিয়েছি মিলাদের জন্য। বিগত দুই বছর ধরে আমাদের পিইডিপি-৪ (চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি) বন্ধ রয়েছে। এখন পিইডিপি-৫ চালু হলে আমরা টাকা পেতে পারি। বরাদ্দ পেলে হয়তো শিশুদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে পারি। অভিভাবক ও শিক্ষার্থীরা ভুল বুঝছেন। আমরা টাকা মিলাদের জন্যই নিয়েছি।
পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠানের মিলাদের জন্য বিদ্যালয়ের সব শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওরাও তো মিলাদে থাকবে। ওদেরও অংশগ্রহণ থাকুক, এ জন্য নিয়েছি।
তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে মিলাদের জন্য ২০০ টাকার পাশাপাশি আরও ৬০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ওরা শ্রেণিকক্ষ সাজাবে, বা ওইটা ওইভাবে বলা যায় না, কী জন্য টাকা নিয়েছি।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান খান বলেন, বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ অবৈধ। ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়টি আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন