সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি*
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সেনাবাহিনীতে ওয়েটার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আতিকুল হোসাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী সংবাদকর্মী মোঃ ইব্রাহিম হাওলাদার দাবি করেছেন, ওই ব্যক্তি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাসদস্য পরিচয় দিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, একটি অনলাইন গ্রুপের মাধ্যমে আতিকুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই ব্যক্তি জানান, সেনাবাহিনীতে লোক নিয়োগ চলছে এবং তিনি একজনকে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করতে পারবেন। চাকরির প্রাথমিক প্রক্রিয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫ হাজার ১৪০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইব্রাহিম হাওলাদার।
অভিযোগকারী আরও জানান, পরবর্তী সময়ে তিনি ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান এবং তিনি কোন কর্মকর্তার অধীনে কর্মরত, তা জানতে চান। কিন্তু তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি জাতীয় পরিচয়পত্র চাওয়া হলেও সেটি সরবরাহ করেননি। বরং একটি ছবি পাঠিয়েছেন, যা দেখে তাঁর পরিচয় সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান অভিযোগকারী।
তবে ওই সেনার সদস্য আতিকুল ইসলাম তার পার্সোনাল whatsapp নাম্বার থেকে সে আমাকে বলে বেশি বুঝলে পচকাতে হবে সে আমাকে এই ইঙ্গিত দিয়ে একজন বড় সেনাবাহিনী আসলে সে আমাকে যে কোনো সময় মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে পারে জন্য আমি সকলের সহযোগিতা চেয়েছি সত্য কথা তুলে ধরেছি তাই আমি তার কাছে দোষী হয়ে গেলাম এখন আমার সাথে কোন কথা বলে না
তিনি দাবি করেন, একদিন ভিডিও কলে কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি চেহারা দেখানোর পরপরই কলটি কেটে দেন। এরপর থেকে তাঁর প্রতি সন্দেহ আরও বেড়ে যায়।
ইব্রাহিম হাওলাদারের অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার আজ-কাল করে সময় দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। চাকরির বিষয়েও কোনো নির্ভরযোগ্য নিশ্চয়তা দেওয়া হয়নি। পরবর্তী সময়ে চাকরি নিশ্চিত হলে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, নিউজ করার কথা বলার পর থেকে তাঁকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ করে হুমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলা হচ্ছে। তিনি বলেন, “আমাকে বলা হচ্ছে, বেশি বুঝলে তোমাকে দেখে নেবো। আমি একজন ছোট সাংবাদিক, গরিব ঘরের সন্তান। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।”
অভিযোগকারী বলেন,
“আমি জানতে চাই, তিনি আসলেই সেনাবাহিনীর সদস্য কি না। চাকরির নামে টাকা নেওয়ার বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সেনাবাহিনী আমাদের গর্ব। একজন ব্যক্তির কারণে পুরো বাহিনীর বদনাম হোক, এটা চাই না।”
তিনি জানান, কথোপকথনের রেকর্ড ও অন্যান্য ডকুমেন্ট তিনি সংরক্ষণ করেছেন এবং সিআইডি ও প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যারা এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন, তাদেরকেও গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সকলের প্রতি অনুরোধ: কেউ যদি সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাকরির নামে টাকা চায়, তাহলে সতর্ক থাকুন। প্রমাণসহ বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন