দৈনিক তরুন আলো

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

" নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । এছাড়া বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৮ জুন ২০২৬

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

" নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । এছাড়া বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864