রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্ব পাড়া গ্রামে মায়ের নিষ্ঠুর অত্যাচারে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রী ফাহিমা খাতুন (১৭) আত্মহত্যা করেছে।
গত ১৫ এপ্রিল বুধবার রাত ৮টার দিকে নিজ বসত ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে এ ঘটনা ঘটান।
১৬ এপ্রিল বৃহস্পতিবার মৃত ফাহিমার পিতা ওমর ফারুক বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেন। যার ইউডি ১১ নং (১৬/০৪/২৬)।
মামলাতে পিতা ওমর ফারুক উল্লেখ করেন, বুধবার সন্ধ্যায় মায়ের অত্যাচার ও বকাঝকার এক পর্যায়ে আমি পাশের বাজারে ছোট মেয়ের ঔষধ কিনতে যায় তার কিছুক্ষণ পরেই মেয়ের আত্মহত্যার খবর পায়।
প্রতিবেশীদের সহযোগিতায় ওড়না কাঁচি দিয়ে কেটে মেয়ে ফাহিমার ঝুলন্ত লাশ নিচে নামাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক জানান, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, সুরত হাল রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তবে ঘটনার বিষয়ে তার বাবা থানায় একটি অপমৃত্যু মাামলা করেছেন।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন