দৈনিক তরুন আলো

পাঁচবিবিতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঁচবিবিতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের রাধানগর সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ যুগল মন্দিরের আয়োজনে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণ কামনায় ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। 

গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাধানগর সার্বজনীন মন্দির প্রাঙ্গণে রাত ১০ টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও মহাপ্রভুর অধিবাসের মধ্য দিয়ে 

 শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) শ্রী শ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসবের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানটি সমাপ্তি হয়। 

অনুষ্ঠানে সনাতনী ধর্মালম্বী নর-নারীদের লীলা কীর্তন, আরতি, উলু ও শঙ্খের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শ্রবণে হাজার হাজার ভক্তবৃন্দ আশে পাশের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন।

অনুষ্ঠানের শেষ দিন রাত ৯টায় শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব পরিদর্শণে আসেন পাঁচবিবি পৌরসভার আগামী নির্বাচনের মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

তিনি উপস্থিত ভক্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলাম। সেইদিন থেকে আজ পর্যন্ত আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থেকে আমার সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, সশ্রী শ্রী রাধাগোবিন্দ যুগল মন্দির কমিটির সভাপতি শ্রী নব কুমার, সাধারণ সম্পাদক নিপুল চন্দ্র বর্মন সহ আরো অনেকে।

শামীম হোসেন মন্ডল শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবে সহযোগিতা হিসাবে মন্দির কমিটির নিকট নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো