দৈনিক তরুন আলো

ঈদগড়ে দুই যুবক নিখোঁজ, পরিবারের অভিযোগ—মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দুই যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজরা হলেন—তৌহিদুল ইসলাম (১৭) ও তারেকুল ইসলাম (২০)।

পরিবারের অভিযোগ, গত ৩০ মার্চ দুপুরে রাজমিস্ত্রীর কাজের কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইমরান নামে এক যুবকসহ কয়েকজন। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, নিখোঁজের পর অজ্ঞাত একটি ইমু নম্বর থেকে ফোন করে জানানো হয়, তাদের ছেলেদের আটক রাখা হয়েছে এবং মুক্তির জন্য জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নিখোঁজ তৌহিদুল ইসলামের মা ইয়াসমিন আক্তার রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত ইমরানের বাড়িতে খোঁজ নিতে গেলে তার মা মাহামুদা আক্তার দাবি করেন, ইমরান সাগরপথে মালয়েশিয়ায় চলে গেছেন। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, ইমরান দেশে অবস্থান করছেন এবং চট্টগ্রামের একটি এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঈদগড়ে দুই যুবক নিখোঁজ, পরিবারের অভিযোগ—মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দুই যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজরা হলেন—তৌহিদুল ইসলাম (১৭) ও তারেকুল ইসলাম (২০)।

পরিবারের অভিযোগ, গত ৩০ মার্চ দুপুরে রাজমিস্ত্রীর কাজের কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইমরান নামে এক যুবকসহ কয়েকজন। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, নিখোঁজের পর অজ্ঞাত একটি ইমু নম্বর থেকে ফোন করে জানানো হয়, তাদের ছেলেদের আটক রাখা হয়েছে এবং মুক্তির জন্য জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নিখোঁজ তৌহিদুল ইসলামের মা ইয়াসমিন আক্তার রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত ইমরানের বাড়িতে খোঁজ নিতে গেলে তার মা মাহামুদা আক্তার দাবি করেন, ইমরান সাগরপথে মালয়েশিয়ায় চলে গেছেন। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, ইমরান দেশে অবস্থান করছেন এবং চট্টগ্রামের একটি এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864