দৈনিক তরুন আলো

শরীয়তপুরে মন্দিরের সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধার করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

শনিবার (১৩ জুন) দুপুরে ‘শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ’ এর ব্যানারে বুড়িরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ বোস ও সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী কৌশলে মন্দিরের সম্পত্তি নিজের নামে জাল দলিলের মাধ্যমে নিবন্ধন করে নিয়েছেন। একাধিকবার সম্পত্তি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, “মন্দিরের সম্পত্তি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ। এটি কোনো ব্যক্তি নিজের নামে ভোগদখল করতে পারে না। আমরা মন্দিরের সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

তারা আরও বলেন, মন্দিরের সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মালিকানার ভিত্তিতে সম্পত্তি পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরনের হস্তক্ষেপ কামনা করা হয়

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ২১ জুন ২০২৬

শরীয়তপুরে মন্দিরের সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধার করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

শনিবার (১৩ জুন) দুপুরে ‘শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ’ এর ব্যানারে বুড়িরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ বোস ও সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী কৌশলে মন্দিরের সম্পত্তি নিজের নামে জাল দলিলের মাধ্যমে নিবন্ধন করে নিয়েছেন। একাধিকবার সম্পত্তি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, “মন্দিরের সম্পত্তি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ। এটি কোনো ব্যক্তি নিজের নামে ভোগদখল করতে পারে না। আমরা মন্দিরের সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

তারা আরও বলেন, মন্দিরের সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মালিকানার ভিত্তিতে সম্পত্তি পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরনের হস্তক্ষেপ কামনা করা হয়

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864