দৈনিক তরুন আলো

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ভাঙচুর

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিনগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে তারা চলে গেলে দুর্বৃত্তরা কার্যালয়ের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে দেয়।

বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানানো হয়।

তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুনের অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, “স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তা এখনো নিশ্চিত নয়। আমরা ধারণা করছি বিরোধী দলের লোকজন জড়িত থাকতে পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”

এদিকে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, “নলমুড়ি ইউনিয়ন বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864