দৈনিক তরুন আলো

কোডেকের সহয়তায় কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

 ঃ উপকূলের সংগ্রামে বহমান স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কোমলমতি শিক্ষার্থীদে মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার 

কোডেকের উদ্যোগে ফলজ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৭০ শিক্ষার্থীদের মাঝে ৩৫০ টি ফলজ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নিশান বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ। এ সময় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী উপ- পরিচালক (সিপিপি) কলাপাড়া মো. আসাদুজ্জামান আসাদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবীর, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান ফকির, কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেক এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ, চাকামইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমূখ। বক্তব্য শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে দুইটি করে ফলজ গাছ তুলে দেয়া হয়। এই গাছ পেয়ে ঐ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত ।

  প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেক এর মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কোডেক দীর্ঘবছর ধরে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাড়ান, বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করে থাকে এটি একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন আজকের এই প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে এখান থেকে কেউ পাইলট কেউ পুলিশ, কেউ বড়ো অফিসার হবা তাই লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হবে।পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো. এনামুল হক শাখা ব্যবস্থাপক কোডেক কলাপাড়া শাখা।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোডেকের সহয়তায় কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864