পটুয়াখালীর কলাপাড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স(দাবি+)বরগুনা অঞ্চলের উদ্যোগে ২৫ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫০টি AWD (Alternate Wetting and Drying) পাইপ বিতরণ এবং সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কলাপাড়া ব্র্যাক অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AWD প্রযুক্তির ব্যবহারে উৎপাদন ব্যয় কমবে, কৃষকের মুনাফা বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ২০-৩০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব যা টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
AWD পাইপ ও প্রশিক্ষণ পেয়ে উপকারভোগী প্রান্তিক কৃষকেরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা AWD প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, পটুয়াখালী- মোঃ নেফাজ উদ্দিন, মাইক্রোফাইন্যান্স (দাবি+)কর্মসূচির এরিয়া ম্যানেজার -মীর সোহেল, উপজেলা হিসাব ব্যবস্থাপক -সুশীল চন্দ্র সমদ্দার, মাইক্রোফাইন্যান্স (দাবি+)কর্মসূচির শাখা ব্যবস্থাপক -এম এ হান্নান, বর্গাচাষী উন্নয়ন কর্মসূচির শাখা ব্যবস্থাপক- শিব শংকর বিশ্বাস, এক্সটেনশন অফিসার (কৃষি ও বীমা ইউনিট)সাইমুন ইসলাম ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন