দৈনিক তরুন আলো

রামগঞ্জে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল ৩টায় কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের সভাপতিত্বে এবং বাংলাদেশ বুলেটিনের রামগঞ্জ প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান।

তিনি দেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বাস্তব, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি জিএস কবির হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিরন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার শরিফ উল্লাহ আল সামস, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল, রামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন।

এ সময় সাংবাদিক মনির হোসেন বাবুল, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, রহমত উল্লাহ পাটোয়ারী, শাহ আলম, জহিরুল ইসলাম, হাসানুজ্জামান, নূর নবী সোহেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, জনস্বার্থ ও গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রামগঞ্জে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864