কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ।
রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে উপজেলার জামতলা মোড়ে অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ও উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তাঁর গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
এসব চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০হাজার টাকা।
পুলিশ আরও বলেন, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ কাজ করছে। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন