কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি চালিয়ে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় ইয়াবা বহনের অভিযোগে সিএনজিচালক দিল মোহাম্মদ (৩৪)কে আটক করা হয়েছে।
আটক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় ‘রকি’র সংকেতের ভিত্তিতে সিএনজির ব্যাটারি খুলে দেখা হলে নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি প্যাকেট থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সময় সিএনজিচালক দিল মোহাম্মদকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন