দৈনিক তরুন আলো

মোল্লাহাটে শরিফুল ইসলাম দিদার সহ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছেন। এর মধ্যে বাগেরহাট জেলার ৬ জন স্বনামধন্য সাংবাদিকদের মধ্যে মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দিদার ও পেয়েছেন নিরাপত্তা সরঞ্জাম।

গত শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আয়োজিত অনুষ্ঠানে এসকল বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

বাগেরহাট জেলার মনোনিত ছয় সাংবাদিক হলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। 

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেডকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আর্টিকেল ১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মোল্লাহাটে শরিফুল ইসলাম দিদার সহ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম।

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864