বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহাসিক ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভাশেষে শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণকরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্যসচিব মোজাফফর রহমান আলম, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম. এ. সালাম।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মজিবুর রহমান বলেন, জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করতে তরুণ সমাজ ও সাধারণ মানুষ যে অভূতপূর্ব আত্মত্যাগ করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।" তিনি শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে এবং গণতন্ত্রের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই অর্জন ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যেন আবার দেশের মানুষের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ হাফিজুর রহমান আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন