দৈনিক তরুন আলো

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার


তারেক
তারেক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. হারুন ও মা সাজেদা শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. হারুন ও মা সাজেদা শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864