ঢালীর বাজার থেকে নলুয়াবাগী হাই স্কুল পর্যন্ত ৪ কিমি কাঁচা রাস্তার বেহাল দশা, অ্যাম্বুলেন্স ঢোকে না, খাটিয়ায় রোগী বহন
ঢালীর বাজার থেকে পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নলুয়াবাগী হাই স্কুল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষের চলাচলের প্রধান সড়ক।
স্থানীয় বাসিন্দা রাব্বি হাওলাদার বলেন, আমাদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা। যদি কোনো মানুষ অসুস্থ পড়ে, আমাদের এই ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পারি দিয়ে অসুস্থ রোগীকে বাধ্য হয়ে মসজিদের খাটিয়ায় বহন করে নিয়ে যেতে হয়। কারণ অ্যাম্বুলেন্স তো দূরের কথা, মানুষ হাঁটার সময় পা পিছলে পড়ে যায়। রাস্তায় হাঁটু সমান কাদা হয়ে থাকে।
তিনি আরও বলেন, আমাদের নলুয়াবাগীর গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা মাননীয় মন্ত্রী মহোদয় নিজে দেখে গেছেন। তিনি কথা দিয়েছিলেন আমাদের রাস্তাগুলো দ্রুত পাকা করে দেবেন। আমরা অবহেলিত নলুয়াবাগীবাসী তার কথার বাস্তবায়ন চাই। পাকা রাস্তায় উঠতে গেলে কমপক্ষে ৪ কিলোমিটার কাদা রাস্তা হেঁটে উঠতে হয়। বর্ষায় এই কাদা পার হওয়া অনেক কষ্টের।
মাননীয় প্রতি-প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছিলেন, তিনি নির্বাচনে বিজয়ী হলে সর্বপ্রথম কাজ হবে নলুয়াবাগীর রাস্তাগুলো পাকা করা। আমরা তার প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন