দৈনিক তরুন আলো

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। 

তিনি বলেছেন, সরকার জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। ১১ দলীয় জোটের সাত দফা দাবি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের সাত দফা দাবির প্রথম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার তা মানছে না। এর মাধ্যমে সরকার কার্যত জনগণের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, সরকার মূলত জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। আমরা সবকিছুকে ভেঙে তছনছ করে দেব, ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, যে জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে, তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, শক্ত থাকুন। আমরা এই দাবি বাস্তবায়ন করেই ছাড়ব।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে নাওডোবায় পৌঁছায়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চের পরবর্তী গন্তব্য বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী মোড়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। 

তিনি বলেছেন, সরকার জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। ১১ দলীয় জোটের সাত দফা দাবি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের সাত দফা দাবির প্রথম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার তা মানছে না। এর মাধ্যমে সরকার কার্যত জনগণের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, সরকার মূলত জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। আমরা সবকিছুকে ভেঙে তছনছ করে দেব, ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, যে জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে, তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, শক্ত থাকুন। আমরা এই দাবি বাস্তবায়ন করেই ছাড়ব।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে নাওডোবায় পৌঁছায়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চের পরবর্তী গন্তব্য বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী মোড়।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864