ঘুষ নেওয়ার অভিযোগে ফের আলোচনায় তহসিলদার, ক্যামেরার সামনে টাকা ফেরত
জমি নামজারি করে দেওয়ার কথা বলে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে ফের আলোচনায় এসেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। ক্যামেরার সামনে নেওয়া ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো: আওলাদ হোসেন জানান, কয়েকটি জমি কেনার পর নামজারির জন্য কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন তিনি। কিন্তু চার মাস পার হলেও নামজারি সম্পন্ন হয়নি। এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার কথা বলে তহসিলদার শরীয়ত উল্লাহ তাঁর কাছে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। পরে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে ক্যামেরার সামনে ওই টাকা ফেরত দেন অভিযুক্ত কর্মকর্তা।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে শেষবারের মতো সুযোগ দেওয়ার অনুরোধ জানান শরীয়ত উল্লাহ।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘ভিডিও দেখে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, তিনি ঘুষ নিয়েছেন এবং পরে তা ফেরত দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়ত উল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পর তাঁকে বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলেও একই ধরনের অভিযোগ ওঠায় ভূমি অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জেলার ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের তদারকি ব্যবস্থা নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সচেতন মহলের দাবি, নামজারিসহ ভূমিসেবা নিতে গিয়ে ফাইল আটকে রাখা, অযথা বিলম্ব ও অর্থ আদায়ের অভিযোগ বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন