দৈনিক তরুন আলো

‎মাদকমুক্ত বেনাপোল গড়তে কঠোর অবস্থানের ঘোষণা নতুন ওসির

‎বেনাপোল পোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদক চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন মুহম্মদ শহীদ তিতুমীর। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বেনাপোল পোর্ট থানার দায়িত্বভার গ্রহণ করেন।

‎

‎দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূলে বিভিন্ন এলাকায় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন নতুন এই ওসি।

‎

‎সোমবার (২ নভেম্বর) শার্শা উপজেলা ঐক্য পরিষদের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি শহিদ তিতুমীর মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

‎

‎তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানান তিনি।

‎

‎নতুন ওসির এমন কঠোর অবস্থান ও উদ্যোগে বেনাপোলের সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, মাদক ও অপরাধমুক্ত বেনাপোল গড়তে পুলিশের এ কার্যক্রম আরও জোরদার হবে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

‎মাদকমুক্ত বেনাপোল গড়তে কঠোর অবস্থানের ঘোষণা নতুন ওসির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

‎বেনাপোল পোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদক চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন মুহম্মদ শহীদ তিতুমীর। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বেনাপোল পোর্ট থানার দায়িত্বভার গ্রহণ করেন।

‎

‎দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূলে বিভিন্ন এলাকায় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন নতুন এই ওসি।

‎

‎সোমবার (২ নভেম্বর) শার্শা উপজেলা ঐক্য পরিষদের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি শহিদ তিতুমীর মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

‎

‎তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানান তিনি।

‎

‎নতুন ওসির এমন কঠোর অবস্থান ও উদ্যোগে বেনাপোলের সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, মাদক ও অপরাধমুক্ত বেনাপোল গড়তে পুলিশের এ কার্যক্রম আরও জোরদার হবে।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864