দৈনিক তরুন আলো

মাদকমুক্ত যুবসমাজ গড়ে গবেষণামুখী তরুণ প্রজন্ম তৈরিতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান: হুইপ অপু

মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজ মাঠে ব্যারিস্টার জাইমা রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হুইপ অপু বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত যুবসমাজ গড়ে গবেষণামুখী তরুণ প্রজন্ম তৈরিতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান: হুইপ অপু

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864