আরিফুল ইসলাম রিয়াজ, ষ্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে রবিবার নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার ঘটনা ঘটে। পরিস্থিতির প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনযাত্রায়। আজ শহরের ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। শহরের ব্যবসায়ীরা বলেন ‘গতকাল সব সময় ভয়ে থাকি, কখন আন্দোলন শুরু হয়, কখন দোকান গুটিয়ে নিতে হয় এবং ভাঙচুরের শিকার হতে হয়।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত দেখা যায়নি।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি–ওর্ন (শরীরে সংযুক্ত) ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড়, বেদগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সহিংসতা পরিস্থিতিতে গতকাল রাতে গোপালগঞ্জ জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগে গতকাল বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন