কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকন তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন