দৈনিক তরুন আলো

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রী: দৈনিক মানবজমিনের বেতাগী উপজেলা প্রতিনিধি ও সময়ের কন্ঠস্বরের ঢাকা মাল্টিমিডিয়া রিপোর্টার হোসাইন সিপাহীর ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। হামলায় আহত হওয়ার পর উল্টো তাকেই পুলিশ গ্রেফতার করে অন্যায় করা হচ্ছে বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নিযর্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি পুলিশকে সাংবাদিক বান্ধব এবং দায়িত্বশীল হওয়ার আশা প্রকাশ করে বলেন, পেশাদারিত্বের ক্ষেত্রে আপনারা বোধবুদ্ধি হারিয়ে ফেলবেন না। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জোয়ারে ঘা ভাসাবেন না স্মরণ করিয়ে সাংবাদিক হয়রানি না করতে পুলিশের নিকট অনুরোধ করেন।

জানা যায়, আজ ১৮ নভেম্বর সকাল ১০টায় তিনি সরকারি কলেজে যান অধ্যক্ষের সাথে 'রোড টু ফিউচার' সেমিনার আয়োজনের প্রস্তুতি বিষয়ে কথা বলতে। সেমিনারের কো-অর্ডিনেটর হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।

কথা শেষে বের হওয়ার মুহূর্তে কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এসে তাকে বহিরাগত বলে গালিগালাজ করে। একপর্যায়ে ইমরান হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি বাড়ি মারতে থাকে। এতে হোসাইন সিপাহীর মাথায় জখম হয়, হাত ও নাক ফেটে যায় এবং পায়েও আঘাত লাগে।

হামলার মূল অভিযোগ, ইমরানের কেনো অনুমতি নেওয়া হয়নি, ফান্ডিং বিষয়ে কেনো জানানো হয়নি এবং তাকে কেনো অর্থের সাথে সম্পৃক্ত করিনি।

আশ্চর্যের বিষয় হলো, হামলার শিকার আহত সাংবাদিককেই পরে গ্রেফতার করা হয়েছে। এতে এলাকার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একজন দায়িত্বশীল সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে উল্টো গ্রেফতার করায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও প্রতিবাদের ঝড় উঠেছে।

আটকের পর হোসাইন সিপাহী স্থানীয় সাংবাদিকদের

অভিযোগ করেন , আমি সেমিনারের কাজে কলেজে গিয়েছিলাম, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমার ওপর হামলা হলো, রক্ত ঝরলো, অথচ আমাকেই গ্রেফতার করা হলো। এর সুষ্ঠু বিচার ও নিঃশর্ত মুক্তি চাই।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864