রাজধানীর মিরপুর-১০ এলাকায় মঙ্গলবার সকালে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে কাফরুল থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, আন্দোলনের একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন কাফরুল থানা যুবদলের আহ্বায়ক এবং কাফরুল থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিন খান।
আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে আহত মো. শাহিন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন