দৈনিক তরুন আলো

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজীব উদয়পুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ২টার দিকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল ও এএসআই রেজা। এসময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে সজীবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজীব উদয়পুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ২টার দিকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল ও এএসআই রেজা। এসময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে সজীবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864