দৈনিক তরুন আলো

বেনাপোল সাংবাদিকের উপর হামলা,থানায় মামলা দায়ের

‎যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

‎বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

‎আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পরে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

‎প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সেন্টু নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে আসছিলেন।পরে কাগজপুকুর বাজার মোড়ে পৌছালে একয় গ্রামের সন্ত্রাসী হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে তার আত্বচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

‎আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু,  বলেন, আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ  ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

‎তিনি জানান,সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে সালিস ছিলো।সেখানে তার যাওয়ার কথা ছিলো বলে তিনি জানান।

‎ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী  জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।আসামি আটকে চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বেনাপোল সাংবাদিকের উপর হামলা,থানায় মামলা দায়ের

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864