দৈনিক তরুন আলো

‎বেনাপোলে প্রায় ৪ লক্ষ টাকার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বুধবার (২৪ জুন)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬০ বোতল ESCUF SYRUP, ০৯টি শাড়ী, ৭৭১টি চুলের খোপা, ০২ প্যাকেট ফুসকা, ০২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি ঔষধ ও ১৩৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৫৪,৯৫০/-(তিন লক্ষ চুয়ান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‎বেনাপোলে প্রায় ৪ লক্ষ টাকার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বুধবার (২৪ জুন)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬০ বোতল ESCUF SYRUP, ০৯টি শাড়ী, ৭৭১টি চুলের খোপা, ০২ প্যাকেট ফুসকা, ০২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি ঔষধ ও ১৩৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৫৪,৯৫০/-(তিন লক্ষ চুয়ান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864