দৈনিক তরুন আলো

‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৯ বিজিবি।

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।

‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সাফল্য অর্জিত হচ্ছে।

‎তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৯ বিজিবি।

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।

‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সাফল্য অর্জিত হচ্ছে।

‎তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864