যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) যশোর(৪৯ বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৮টি শাড়ি, ১৮২টি ইনজেকশন, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২৭ হাজার ৫৪৫ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন