দৈনিক তরুন আলো

সাদমান উইকেটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে’

অনলাইন ডেস্ক

‘সাদমান উইকেটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে’

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন চান, ওপেনার সাদমান ইসলাম নিয়মিত নিজের ইনিংসগুলোকে বড় করার সক্ষমতা বাড়ান। ৩২ টেস্টের ৬০ ইনিংসে এখন পর্যন্ত ১০টি অর্ধশতকের বিপরীতে মাত্র দুটি সেঞ্চুরি করেছেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দলের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রানে পৌঁছে দেওয়ার পর ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারলে এটি হবে তাঁর তৃতীয় সেঞ্চুরি।

বাংলাদেশের প্রথম পছন্দের ওপেনার হলেও বিশ্বের অন্যান্য ওপেনারের তুলনায় ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে সাদমানের পারফরম্যান্স এখনো সন্তোষজনক নয়।

সাদমানের ধৈর্য ও উইকেটের অবস্থা বুঝে খেলার দক্ষতার প্রশংসা করেছেন সালাহউদ্দিন। তার মতে, বাঁহাতি এই ব্যাটার অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কঠিন সময় পার করেছেন এবং এরপর নিজের মতো করে ইনিংস এগিয়ে নিয়েছেন।

দিনের খেলা শেষে সালাহউদ্দিন বলেন, সাদমান উইকেটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলেনি। কঠিন সময়টা পার করে এরপর নিজেকে ধরে রেখে ইনিংস খেলেছে।

আলোস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। তবে সাম্প্রতিক এই ইনিংস থেকে সাদমান শিক্ষা নেবেন বলে আশা করছেন ব্যাটিং কোচ।

তিনি বলেন, সে অনেক ভালো ও জোড়ালো কিছু অর্ধশতক করেছে, কিন্তু সেগুলোকে বড় করতে পারেনি। আশা করি, এই ইনিংস থেকে সে অনেক কিছু শিখবে এবং সেঞ্চুরি করা তার জন্য সহজ হবে।

উল্লেখ্য, ২১৯ বলে ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান।

বিডি প্রতিদিন/এনইউ

Image

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাদমান উইকেটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে’

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864