দৈনিক তরুন আলো

নাঈমের ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের

অনলাইন ডেস্ক

মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৪৫ রানে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। এই ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজের ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন নাঈম।

দিনের শুরুতে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে অধিনায়ক রোস্টন চেজ দৃঢ়ভাবে উইকেট আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

তবে বিরতির পর বাংলাদেশের বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। বিশেষ করে নাঈম হাসানের ঘূর্ণিতে দ্রুত ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের চার উইকেটের তিনটিই তুলে নেন এই স্পিনার।

মাত্র ৩২ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম হাসান। ৩৩ রান খরচায় চার উইকেট শিকার করেন তিনি। এদিন শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। বাংলাদেশের দশম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নাঈমের ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864