দৈনিক তরুন আলো

‎যশোর সীমান্তে ১১৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ ২২ লাখ টাকার পণ্য আটক

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

‎

‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

‎

‎তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‎যশোর সীমান্তে ১১৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ ২২ লাখ টাকার পণ্য আটক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

‎

‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

‎

‎তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864