দৈনিক তরুন আলো

‎যশোরে বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপসহ ১১ লাখ টাকার পণ্য জব্দ

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

‎

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের বর্ণি চার রাস্তার মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup জব্দ করা হয়। একই দিনে বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রিপিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

‎

‎জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‎যশোরে বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় সিরাপসহ ১১ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

‎

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের বর্ণি চার রাস্তার মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup জব্দ করা হয়। একই দিনে বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রিপিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

‎

‎জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864